ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজও কারফিউ শিথিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

সারাদেশে চলমান কারফিউ বুধবারের মতো আজ বৃহস্পতিবারও (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অপরদিকে, বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ৪ ঘণ্টা খোলা থাকবে। কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ। 


গতকালের মতো আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ রয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারো স্বাভাবিক হতে শুরু করেছে নগরজীবন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীদের নাশকতা ও সহিংসতার কারণে অস্থিরতা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার মধ্যরাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।


এতে রবিবার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হয় বেলা ১১টা থেকে এবং চলে বিকেল ৩টা পর্যন্ত।


এদিকে কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে রাজধানীতে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।


ads
ads
ads

Our Facebook Page

↑